বইমেলায় লিওয়াজা আক্তার এর ‘কাজিয়া’

শেখ সাদি, স্বদেশ নিউজ ২৪.কমঃ ফেব্রুয়ারি মানেই বাঙ্গালির ভাষার মাস, প্রানে প্রাণ মিলিয়ে বইয়ের দেশে নিজেকে হারানোর মাস, বইমেলার মাস । এ মাসেই বায়ান্নর ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে প্রতি বছরে ১ ফেব্রুয়ারি এক মাসব্যাপী বাংলা একাডেমীতে অমর একুশে বইমেলার আয়োজন করা হয় । মেলা এখন প্রায় শেষের দিকে ।  ২০১৮ এর এই বইমেলাতেও এসেছে লেখক লেখিকাদের লেখা নতুন হাজার হাজার বই । তেমনি একজন আলোচিত লেখিকা লিওয়াজা আক্তার । তাঁর সাহিত্য, শিল্পমূল্য, মননশীল চিন্তা-চেতনা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে লেখনির অভিপ্রায়ে সৃষ্টি হয়েছে আজকের ‘কাজিয়া’ । 

28340020 1735743056471319 2085134570 o‘কাজিয়া’ এমনই একটি উপন্যাসের নাম যেখানে আলোচিত হয়েছে মানব দেহের হরমোনকে নিয়ে ।
উপন্যাসটিতে গল্পের প্রয়োজনে কিছু কবিতাও স্থান পেয়েছে । প্রেমের এই কবিতাগুলো পড়ে পাঠকদের ভালোই লাগবে । মন রোমাঞ্চিত হবে অন্য এক আবেগে, যে আবেগের ভাষা আমাদেরকে দিয়ে যাবে উপন্যাসটির নায়িকা গাইনি ডাক্তার তাসনুভা এবং নায়ক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইমতিয়াজ । মানব মন এবং শরীরের বিভিন্ন বিষয় নিয়ে খোলা মেলা আলোচনার জন্যে যিনি মানসিক সহযোগিতা করেছেন তিনি আর কেউ নন, ‘কাজিয়া’ উপন্যাসেরই প্রকাশক ইফতেখার রসুল জর্জ । মেলায় বইটি পাওয়া যাচ্ছে জর্জ সাহেবের প্রকাশনী ‘নওরোজ সাহিত্য সম্ভার’ এর ৪৪৯-৫০ নম্বর স্টলে ।

 

আরো দেখুন

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো

মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানার উদ্যোগে

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, অরাজকতা ও অগ্নি—সন্ত্রাসের

বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত।

,আমতলী (বরগুনা) প্রতিনিধি।। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব। সূর্যের

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপির অবস্থান কর্মসূচি

ফুলতলা(খুলনা) প্রতিনিধি : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা ও অগ্নি-সন্ত্রাসের

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে