তানোরে হিমাগার উদ্বোধনের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া

image 61816রাজশাহী প্রতিনিধি,স্বদেশ নিউজ২৪ ডটকমঃ রাজশাহীর তানোরে আবারো হিমাগারের নির্মাণ কাজ সম্পন্ন না করেই মেসার্স রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) দ্বিতীয় ইউনিট উদ্বোধনের ঘোষণায় (আলুচাষি) কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানো হিমাগারের নির্মাণ কাজ চলমান রয়েছে। অথচ চলতি বছরের ২৩ ফেব্ররুয়ারী শুক্রবার হিমাগার উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, তানোরে নীতিমালা লঙ্ঘন ও শ্রেণী পরিবর্তন না করেই গভীর নলকুপের স্কীমভুক্ত চার ফসলি কৃষি জমিতে মেসার্স রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) নির্মাণ করা হয়েছে। এদিকে দ্বিতীয় ইউনিট হিমাগারের নির্মাণ কাজ এখানো সম্পন্ন না করেই উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোষণায় আলু চাষিরা শঙ্কিত হয়ে উঠেছে। কৃষকরা বলছে, অসম্পন্ন হিমাগারে আলু সংরক্ষণ করে যদি এবছরেও আলু নষ্ট হয় তাহলে এর দায় নিবে কে ?। তারা বলেন, আরো কত আলু চাষিদের মাথার ঘাম পাঁয়ে ফেলে উৎপাদিত আলু নস্ট হলে প্রশাসনের টনক নড়বে। অথচ হিমাগারে নির্মাণ কাজ অসম্পন্ন রেখেই হিমাগার উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোসণা দিলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট বিভাগ নির্বিকার রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তানোরের আলু চাষিদের মধ্যে শঙ্কার কারণ হলো গত মৌসুমে মেসার্স রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) প্রথম ইউনিটের নির্মাণ কাজ অসম্পন্ন রেখে আলু সংরক্ষণ করায় নির্মাণ ক্রটির কারণে হিমাগারের অধিকাংশ আলু পচে নস্ট হয়েছে। আর এই কারণে এলাকার অসংখ্য কৃষক ওই হিমাগারে আলু সংরক্ষণ করে পুঁজি হারিয়ে পথে বসেছে। কিšত্ত হিমাগার কর্তৃপক্ষ ক্ষতিপুরুণের প্রতিশ্র“তি দিয়ে আলু সংরক্ষণ করলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি টাকাও ক্ষতি পূরুণ দেননি। উল্টো আলু নস্টের জন্য কৃষকদের দায়ি করে হিমাগার কর্তৃপক্ষ তাদের ভাড়ার পুরো টাকায় কৃষকদের কাছে থেকে আদায় করেছেন। অধিকাংশ কৃষক তাদের সেই ক্ষতি এখানো কাটিয়ে উঠেতে পারেনি। অথচ এবছরেও রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ অসম্পন্ন রেখেই উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোষণা দিয়েছেন। ফলে এবছরেও হিমাগারের নির্মাণ কাজ অসম্পন্ন রেখেই আলু সংরক্ষণ করা হবে। তাহলে যদি এবারো কৃষকের উৎপাদিত আলু নস্ট হয় তাহলে তার দায় নিবে কে ?। তানোরের আদর্শ কৃষক নুরমোহাম্মদ (৫৫) বলেন, এভাবে হিমাগারের নির্মাণ কাজ অসম্পন্ন রেখে আলু সংগ্রহ করা কর্তৃপক্ষের উচিৎ নয়, কারণ আলু নস্ট হলে কৃষকরা ক্ষতিপূরুণ পায় না। তিনি বলেন, এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিৎ। এব্যাপারে জানতে চাইলে মেসার্স রহমান পটেটো (কোল্ডস্টোর) হিমাগারের ম্যানেজার বলেন, হিমাগারের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়নি সত্য, তবে আলু সংরক্ষণ করার মতো কাজ সম্পন্ন হয়েছে। এব্যাপারে উপজেলা কৃষি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হিমাগারের নির্মাণ কাজ অসম্পন্ন রেখে আলু সংগ্রহ করা হলে যদি সেই আলু নস্ট হয় তাহলে তাঁর সম্পূর্ণ দায়ভার হিমাগার কর্তৃপক্ষকে নিতে হবে। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের ল্যান্ডফোনে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে থেকে জনানো হয় কৃষি জমির শ্রেণী পরির্বতন করে সেখানে কোনো ধরনের শিল্প-কারখানা তৈরী করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হবে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।