প্রধানমন্ত্রীর পর দলীয় প্রধানের পদও হারালেন নওয়াজ শরীফ

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এবার পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধানের পদ হারালেন নওয়াজ শরীফ। বুধবার সাবেক এই প্রধানমন্ত্রীকে পিএমএল-এন দলের প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের এ ঘোষণায় নিজের তৈরি পার্টি থেকেই বিতাড়িত হলেন নওয়াজ শরিফ।২০১৭-র নির্বাচন বিধি নিয়ে একটি মামলায় শীর্ষ আদালত বলেন, সংবিধানের ৬২ এবং ৬৩ ধারা অনুযায়ী দলের শীর্ষ পদে থাকতে পারবেন না নওয়াজ শরিফ। অতএব সেই পদ ধরে রাখার কোনও মানেই নেই নওয়াজের।পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় যাওয়ায় দলের শীর্ষ পদ হারাচ্ছেন তিনি। পাশাপাশি আগামী মাসে পাকিস্তান সংসদের উচ্চকক্ষের নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না তিনি।উল্লেখ্য, এর আগে নওয়াজ শরীফকে পানামা পেপারস কেলেঙ্কারির রায়ে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।