মিমির গোপন তথ্য

ভারতের টালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বেশ আগেই শক্ত অবস্থানে নিয়ে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও একাধিকবার এসেছে সংবাদ মাধ্যমের আলোচনায়। এবার কিছু গোপন তথ্য জানালেন এই অভিনেত্রী। গুগলে সার্চ করলে তার নামে বেশ কিছু ভুল তথ্য আসে বলে জানান মিমি। তিনি বলেন, ইন্টারনেটে আমার নামে প্রচুর ভূয়া ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট রয়েছে। আমার ভেরিফাইড ফেসবুক পেইজ একটাই রয়েছে।

আমার জন্ম কোথায়? সেখানে লিখা রয়েছে অরুণাচল প্রদেশে। আসলে আমার জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। অরুণাচল প্রদেশে আমি বড় হয়েছি।এদিকে মিমিকে নিয়ে ইন্টারনেট ফলোয়ারদের বেশি আগ্রহ রয়েছে প্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে। মিমি চক্রবর্তীর বিয়ের ছবি দেখতে চান অনেকেই। মিমি বলেন, আমি তো বিয়েই করিনি। বিয়ের ছবি আসবে কোথা থেকে? তবে অভিনয়ের কারণে অনেকবার বিয়ে করেছি। ফলে আমার বিয়ের বেশ কিছু ছবি ইন্টারনেটে রয়েছে। সত্যিকারের বিয়ে করার আগ পর্যন্ত আমার শুটিংয়ের বিয়ের ছবি দেখেই সন্তুষ্ট থাকুন। মিমি চক্রবর্তী কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। তার অভিনীত সিনেমার অসংখ্য দর্শক রয়েছে। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’, ‘বাপি বাড়ি যা’, বাঙালি বাবু ইংলিশ ম্যাম’ ছবিগুলো স্টার মুভিজ ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রচুর দর্শক দেখেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার