প্রতি বছরের ন্যায় এবারো বসতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতে বসবাসরত বাঙালির মিলনমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করেছে ‘দুই বাংলা মৈত্রী পরিষদ’।
বুধবার বেনাপোল নো-ম্যান্স ল্যান্ডে বঙ্গবন্ধু একুশে মঞ্চে এ মেলা হবে।
এবার মেলা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। মঞ্চে থাকবে দু-বাংলার কবি, সাহিত্যিক আর গুণীজন। বিনিময় হবে দু-বাংলার মানুষের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
আয়োজক কমিটি জানায়, ভারতের পেট্রাপোল বনগাঁ পৌরসভার মেয়র এবং বেনাপোল পৌরসভার মেয়র রক্তদান কর্মসূচিতে অংশ নিবেন। ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবস অমর হোক, বিশ্বজুড়ে বাংলা ভাষা চালু হোক’ এ শ্লোগান দিয়ে শুরু হবে দু-বাংলার একুশ উদ্যাপন। সীমান্তের জিরো পয়েন্ট ঘেষে একুশ উদ্যাপনের মঞ্চ তৈরির কাজ চলছে। আর নো-ম্যান্স ল্যান্ডে নির্মিত হচ্ছে অস্থায়ী শহীদ মিনার।