না ফেরার দেশে সংগীতশিল্পী সাবা তানি

_ডিবি_স্বদেশনিউজ টোয়েন্টিফোর ডটকম

জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই

আশি ও নব্বই দশকের জনপ্রিয় শিল্পী সাবা তানির বয়স হয়েছিল ৪৯ বছর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসায় সাবা তানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
শিল্পি কনক চাপা বলেন, “দুপুর একটার দিকে সংগীত পরিচালক শওকত আলী ইমন ফোন করে খবরটা প্রথম জানায়। খবরটি জানার পরপরই ইমনসহ তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, আঁখি আলমগীর সাবা তানির বাসার দিকে রওনা হয়েছেন। আমিও যাচ্ছি।”

মৃত্যুর কারণ জানতে চাইলে কনক চাঁপা বলেন, “যতদূর শুনেছি আত্মীয় স্বজনরা এখনও মরদেহ দেখতে দিচ্ছেন না কাউকে। চিকিৎসক দেখার পরই আসলে বোঝা যাবে, কীভাবে মৃত্যু হয়েছিল।”

ফোয়াদ নাসের বাবু বলেছেন, “সকালে তানির মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। রক্তচাপের কারণে মারা গেছেন বলে জানতে পেরেছি।”

সাবা তানির একমাত্র সন্তান মাশায়েল আনীদ।

আশি নব্বই দশকের পর সংগীত থেকে দূরে সরে যান সাবা তানি, যার সঙ্গীত জগতে আসা সাবা পন্নী নামে।

অনেক দিন নিভৃতে থাকার পর এ কণ্ঠশিল্পী মাঝে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছিলেন।

এরপর ২০১৬ সালে টিভিপর্দায় বেশ কিছু অনুষ্ঠানে গাইতে দেখা গিয়েছিল তাকে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার