থার্টি ফাস্টের অনুষ্ঠান ছাদেও নয়

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা, আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদে অনুষ্ঠান করে প্রতিবেশী ও এলাকাবাসীকে বিরক্ত করা যাবে না।

আজ শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে থার্টি ফার্স্টের নিরাপত্তা–সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, চার দেয়ালের মধ্যে যদি কেউ নববর্ষ উদ্‌যাপন করতে চান, তাতে কোনো বাধা নেই। তবে অনুষ্ঠানের আগেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় যদি কেউ অপ্রীতিকর কাজ করে, তাকে আইনের আওতায় আনা হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরের দিন ১ জানুয়ারি সকাল পর্যন্ত ঢাকা শহরের সব বার বন্ধ থাকবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এদিন রাতে কেউ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবে না।

নববর্ষ উদ্‌যাপনে কোনো হামলার হুমকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে বৈশ্বিক অবস্থা বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
-সুত্র:প্রথম আলো

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে