দ্বিতীয় ধাপে ব্রেক্সিট আলোচনা

96394 mishba3ব্রেক্সিট আলোচনা দ্বিতীয় ধাপে এগিয়ে নিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। তবে যুক্তরাজ্যকে তার ভবিষ্যত পরিকল্পনা আরো পরিস্কারভাবে তুলে ধরতে বলেছেন তারা। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়ে আলোচনা দ্বিতীয় ধাপে উন্নীত হয়েছে। আগামী মাসে নতুন আলোচনা শুরু হবে। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের মার্চে ইইউ থেকে যুক্তরাজ্য চুড়ান্তভাবে বেরিয়ে যাওয়ার পরবর্তী দুই বছরে উভয় পক্ষের সম্পর্ক কেমন হবে-এই বিষয়টি নতুন ধাপের আলোচনায় অগ্রাধিকার পাবে। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট আলোচনায় সাম্প্রতিক অগ্রগতিকে ইইউ থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল প্রস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। এছাড়া, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, আলোচনায় খুবই তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক টুইটারে দেয়া বার্তায় বলেন, ব্রাসেলস বৈঠকে ২৭ ইইউ নেতা আলোচনা দ্বিতীয় ধাপে এগিয়ে নিতে সম্মত হয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী তেরেসা মে’কে অভিনন্দন জানান।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার