বিরাট-আনুশকার হানিমুন দক্ষিণ আফ্রিকায়

95927 e2বিরাট-আনুশকার বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো। সোমবার ইতালির তাস্কানিতে হিন্দু মতে বিয়ে হলো বিরাট কোহেলি আর আনুশকা শর্মার। তাদের এই হাই প্রোফাইল বিয়েতে বলিউড বা ক্রিকেট দুনিয়ার কোনো তারকা উপস্থিত ছিলো না। পরিবারের লোকজনরাই কেবল ছিলেন। তবে বিরাট ও আনুশকার পরিকল্পনা ছিলো অনেক আগে থেকেই। আগামী ২১শে ডিসেম্বর নয়াদিল্লি এবং ২৬শে ডিসেম্বর মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরাট-আনুশকা। সেখানে আসবেন দুই দুনিয়ার অনেক নক্ষত্র। এদিকে এই বিয়েতে বলিউডের তারকারা উপস্থিত না থাকলেও বিরাট ও আনুশকাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি কেউ। বলতে গেলে গোটা বলিউডবাসীর শুভেচ্ছায় ভেসেছেন তারা। বিগ বি অমিতাভ বচ্চন টুইটারে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, বিরাট ও আনুশকা। তোমাদের দুজনের সবচাইতে মূল্যবান এই বিয়ের দিনটিতে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। তোমরা একসঙ্গে আজীবন সুখে থাকো। ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বলিউডে অভিষেক হয় আনুশকার। সেই শাহরুখ টুইটারে লিখেন, এবার হয়েছে সত্যিকারের ‘রব নে বানা দি জোড়ি’। রিরাট-আনুশকা তোমাদের দুজনের জন্য রইলো অনেক শুভেচ্ছা। শ্রদ্ধা কাপুর টুইটারে লিখেন, অভিনন্দন বিরাট-আনুশকা। আনলিমিটেড শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য। সব সময় ভালো থাকো তোমরা। ফারহান আক্তার লিখেন, বিরাট-আনুশকা মন থেকে তোমাদের অনেক শুভেচ্ছা। সারাজীবন একসঙ্গে ভালো থাকো তোমরা। এদিকে বিয়ের পর এবার বিরাট-আনুশকা হানিমুনে কোথায় যাচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা। জানা গেছে, দক্ষিণ আফ্রিকাতে হতে পারে তাদের হানিমুন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে না থাকলেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের নেতৃত্বে ফিরছেন বিরাট। তা হলে মধুচন্দ্রিমার কী হবে! তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আবার ইতালিতেও হানিমুনের কয়েকটা দিন কাটাতে পারেন তারা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার