রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

96025 mapরাজশাহীর গোদাগাড়ীতে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার সময় উপজেলার বাইপাস এলাকার মাটিকাটা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে বাস হেলপার শুভ (২৮), সাপাহার উপজেলার টিলা দিঘী গ্রামের আলিমুদ্দীনের ছেলে বাসযাত্রী হারুন (৬০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনা মসলা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী বাসযাত্রী আছিয়া (৬৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার বাইপাস এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নওগাঁর সাপাহারগামী হৃদয় ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় পরিবহনের হেলপার শুভ ও ওই বাসের যাত্রী হারুন মারা যায়।দুর্ঘটনায় দুইটি বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোদাগাড়ী স্বাস্থ্যকমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গোদাগাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আছিয়া মারা যায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী বলেন, ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে যাওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর জানার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে অপসারণের কাজ করছে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার