অস্ট্রেলিয়ার ভ্রমণ সতর্কতা

96030 logoবৃটেনের পর বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে সতর্কবার্তা হালনাগাদ করা হয় আজ। এতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরণের ঝুঁকি রয়েছে। বিশ্বাসযোগ্য তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, জঙ্গিরা বাংলাদেশে পশ্চিমা স্বার্থকে টার্গেট করে হামলার পরিকল্পনা করতে পারে। নতুন সংযোজিত বার্তায় আরো বলা হয়, ১৬ই ডিসেম্বরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো সন্ত্রাসী হামলার জন্য সুযোগ হতে পারে। এ অবস্থায় অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে গত রাতে ভ্রমণ সতর্কতা দেয় বৃটেন। এতে জনসমাগমে হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। বৃটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়, সারা বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। সর্বশেষ সন্ত্রাসী হামলা হয়েছিল ২০১৭’র মার্চে। এতে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়েছিল। ভবিষ্যতে জনসমাগমগুলো টার্গেট করে হামলা হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া, বিদেশি নাগরিকদের সরাসরি টার্গেট করে হামলা হওয়ার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে, বৃটিশ নাগরিকদের সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে সতর্কবার্তায়। স্থানীয় নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষগুলোর সুনির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো এ বছর ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলা চেষ্টার ষড়যন্ত্র ভেস্তে দেয় উল্লেখ করে বলা হয়, যেসব স্থানে জনসমাগম বেশি হয়, এবং যেসব স্থানে বিদেশি নাগরিকরা সচরাচর গিয়ে থাকেন সেসব জায়গাগুলোতে হামলার ঝুঁকি বেশি। এমন স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার