নিউ ইয়র্কে হামলার সন্দেহভাজন ‘বাংলাদেশি’

95776 ullahযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের ‘ফোর্টি টু স্ট্রিট ও এইটথ এভিনিউতে’ অবস্থিত পোর্ট অথরিটি বাস টার্মিনালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে আহত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আকায়েদ উল্লাহ নামের ওই সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, বিস্ফোরণে ওই আটককৃত ব্যক্তি ছাড়া আরো তিন জন সামান্য আহত হয়েছেন। এছাড়া আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাস টার্মিনালে বাড়িতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আকায়েদ উল্লাহ। এতে সে নিজেই সবচেয়ে বেশি আহত হয়েছে। তার পরিচয় দেয়া হয়েছে, তিনি ব্রুকলিনের বাসিন্দা। এদিকে এনবিসিতে প্রকাশিত খবর অনুসারে, এফবিআইয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত যৌথ টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। আর বিস্ফোরণের এ ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে নিজের টুইটার পোস্টে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।