আন্তর্জাতিক উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ‘হালদা’

95195 haldaতৌকীর আহমেদের পরিচালনায় মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ছিল ‘অজ্ঞাতনামা’। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে এ ছবিটি। এরপরই গত সপ্তাহে মুক্তি পায় তার পরিচালিত নতুন ছবি ‘হালদা’। এ ছবিটি মুক্তির পর এক সপ্তাহ কেটে গেল। এ নিয়ে তৌকীর আহমেদ  বলেন, যারা ছবিটি দেখেছেন তারা ভালো বলছেন। এটাই নির্মাতা হিসেবে আমার সার্থকতা।অনেক জায়গার দর্শকরা হয়তো ছবিটি দেখতে পাচ্ছেন না। তবে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীসহ অনেকে এরই মধ্যে ছবিটি দেখেছেন এবং যারা দেখেছেন তাদের কাছ থেকে পজিটিভ সাড়া পাচ্ছি। আমরা ‘হালদা’ টিম শনিবার চট্টগ্রামের আলমাস সিনেমা হলে যাচ্ছি। সেখানে বিকালের শো দেখার পাশাপাশি দর্শকের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনাও করব। তিনি আরো বলেন, আন্তর্জাতিক উৎসবেও ছবিটি জমা দেয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য আমি কয়েকদিনের মধ্যে ভারতে যাব। আন্তর্জাতিক উৎসবগুলোয় ছবিটি জমা দেয়ার জন্য ছবির দৈর্ঘ্য কমাতে হবে। সে কাজগুলো ঠিকভাবে করে নতুন বছরে আন্তর্জাতিক উৎসবে ‘হালদা’ জমা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রসঙ্গত, এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ‘হালদা’ ছবির গল্প আবর্তিত হয়েছে। এ ছবিতে জাহিদ হাসান-তিশার সঙ্গে ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। পিন্টু ঘোষের সংগীত পরিচালনায় এ ছবির ‘প্রেমের আগুন’ শিরোনামের একটি গান এরই মধ্যে আলোচনায় এসেছে। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’ ছবির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার