পৌনে দশটায় বাংলাদেশ থেকে দেখা যাবে ‘সুপারমুন’

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: ফের দেখা মিলছে সুপার মুনের। বাংলাদেশ থেকে পৌনে দশটায়  দেখা মিলবে এই সুপার মুনের। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর এ বছর আজ ৩ ডিসেম্বর দেখা মিলছে সুপার মুনের। এবারসহ পর পর তিন বছরই পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন। প্রতিবছর সুপার মুনের উদয় নিয়ে মানুষের আগ্রহে কিছুটা হয়তো ভাটা পড়েছে। খবর বিবিসি। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাশহুরুল আমিন মিলন জানান, দেশের সব জায়গা থেকে দেখা যাবে আজকের সুপার মুন। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৬ মিনিটে আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্র।

স্বাভাবিক অবস্থানের তুলনায় এই রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে বলে জানা যায়। এমনকি আরো উজ্জ্বল গোলাকার থালার মতো দেখা যাবে এই চাঁদ। চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যাবে প্রায় ৩০ শতাংশ।নাসা জানায়, ৩ ডিসেম্বর ছাড়াও ২০১৮ সালের প্রথম দিন ও শেষ দিন আবার ‘সুপার মুন’ দেখা যাবে। এর আগে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ এবং সর্বশেষ ১৯৮২ সালে। ৬৮ বছর পর ২০১৬ সালের ১৪ নভেম্বর দেখা গিয়েছিল ‘সুপার মুন’।বিজ্ঞানীরা দাবি করেছিলেন, ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর ২০৩৪ সালের নভেম্বর মাসে চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে। কিন্তু বছর না যেতেই আবার সুপার মুনের আগমন বিশ্ববাসীকে ততোটা চমকাতে পারেনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার