বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

হামিম রাফি, নিউজ ডেস্কঃ গাজীপুর টঙ্গীতে বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী মাহফুজা আক্তার (৪০)।

আজ বৃহস্পতিবার টঙ্গীতে দুপুর ১টার দিকে ‘বাটা শো রুম’ এর সামনে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শহিদুল ও মাহফুজাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উভয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টায় শহিদুলকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুল চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা।

শহিদুলের স্বজন জাকির হোসেন জানান, গতকাল বুধবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় মধ্য বাড্ডা আদর্শনগর এলাকার তাঁদের বাসায় স্ত্রীসহ বেড়াতে আসেন শহিদুল। সকালে জাকিরকেসহ তাঁরা টঙ্গী যাচ্ছিলেন এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায়ের জন্য।

টঙ্গীতে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই দম্পতি। হঠাৎ তুরাগ পরিবহনের একটি বাস শহিদুল ও তাঁর স্ত্রী মাহফুজাকে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত মাহফুজা হাসপাতালে চিকিৎসাধীন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার