অপেক্ষায় ড্যাডি’স হোম-২

রেডিও নির্বাহীর পদে কর্মরত ব্র্যাড হুইটেকার বাবা হতে চায়। একজন সফল বাবা। স্ত্রী সারাহ আর দুই সন্তান নিয়ে সুখের সংসার তার। অন্তত ব্র্যাড সেটাই ভাবতে ভালোবাসে। তবে ছেলে ডিলান আর মেয়ে মেগানের কাছে কিন্তু ব্যাপারটা একেবারেই অন্য রকম। ব্র্যাডকে নিয়ে অসম্ভব অখুশি তারা। কেনইবা হবে না? ব্র্যাড যে তাদের সৎবাবা! তবু ব্র্যাডের চেষ্টা থামে না। ছেলেমেয়েদের হাসি-ঠাট্টা, বাজে ব্যবহার, রাগ সঙ্গে নিয়েও সেরা বাবা হওয়ার আপ্রাণ চেষ্টা তার। চেষ্টা যে সফল হয় না তা নয়। তবে ভালোমানুষ ব্র্যাডের এসব চেষ্টায় পানি পড়ে ডাস্টি মেরনের একটা ফোন কলে। কে এই ডাস্টি মেরন? ডিলান আর মেগানের আসল বাবা, সারাহর প্রথম স্বামী!

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ড্যাডি’স হোম চলচ্চিত্রের মূল গল্পটাই শুরু হয় এখান থেকে। দুই বাবা বারবার চেষ্টা করতে থাকে সন্তানদের কাছে সেরা হওয়ার। ডাস্টি আবার ফিরে পেতে চায় সবাইকে। অন্যদিকে ব্র্যাড চায় পরিবারের সঙ্গে থাকতে। ডাস্টির মতো চালাক নয় ব্র্যাড। তাই বারবার হেরে নাকাল হয়ে শেষমেশ হাল ছেড়ে দেয় সে। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় ব্র্যাডকে। আবার নিজের পরিবারে জায়গা পায় ডাস্টি। কিন্তু পরিবারের বাবা হওয়া কি এত সহজ? একটু একটু করে বুঝতে পারে ডাস্টি, সে আর পারছে না। এত দায়িত্ব তাকে দিয়ে পালন করা সম্ভব নয়। তাই একদিন কাউকে না বলেই পালিয়ে যায় সে। কিন্তু ব্র্যাড আটকায় ডাস্টিকে। আর যাই হোক, ছেলেমেয়েদের কোনোভাবেই কষ্ট পেতে দিতে চায় না ব্র্যাড। ছবির শেষটা সুখের। নিজেদের ভেতরে ঝগড়াঝাঁটি থামিয়ে দেয় ব্র্যাড আর ডাস্টি। ক্যারেন নামে আরেকজনকে বিয়ে করে ডাস্টি। ক্যারেনের একটি মেয়ে আছে। নিজেই এবার সৎবাবা হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করে ডাস্টি।

পরিচালক সিন অ্যান্ডার্সের এই কমেডি মুভিটি অসম্ভব ভালো ফল করে বক্স অফিসে। ৬ কোটি ৯০ লাখ ডলার খরচ করে উঠে আসে ২৪ কোটি ২৮ লাখ ডলার! ব্র্যায়ান বার্নসের লেখনীতে চমৎকার অভিনয় পারদর্শিতা দেখান উইল ফেরেল, মার্ক হোয়েলবার্গ আর লিন্ডা কার্ডেলিনি। তবে এত কিছুর পরও সন্তুষ্ট করা যায়নি সমালোচকদের। আরও ভালো কিছু করা যেত—এমনটাই বক্তব্য দিয়েছিলেন তাঁরা। সেই সমালোচনার জবাব দিতেই এবার চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি আনতে চলেছেন পরিচালক সিন অ্যান্ডার্স।

ইতিমধ্যে ইউটিউবে সাড়া ফেলে দিয়েছে ড্যাডি’স হোম-২-এর ট্রেলার। ৪৪ লাখ ভিউ পেয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে এখন চলচ্চিত্রটি। তবে এবার আর বাবা নয়, বরং গল্পটা দাদুদের! দাদু আর সৎদাদু, অর্থাৎ ডাস্টি আর ব্র্যাডের বাবাকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। লিন্ডা, মার্ক আর উইল ফেরেলের পাশাপাশি মুভিতে এবার দেখা যাবে মেল গিবসন আর জন লিথগোকে। সেই সঙ্গে অল্প সময়ের জন্য জন সিনা তো আছেনই!

দুই দাদু এবার নিজেদের ছেলের হয়ে নানা রকম কর্মকাণ্ড শুরু করে। নিশ্চয় তাদের পর্দার সেই কর্মকাণ্ড হাসাবে আমাদের। তবে সমালোচকদের কতটা খুশি করবে, সেটাই এবার দেখার বিষয়। ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার।

আহসান্ হারুন এলিন, স্বদেশ নিউজ২৪.কম:

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার