জাপানকে উড়িয়ে দিলেন নেইমাররা

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: জাপানের বিপক্ষে ব্রাজিল খেলতে নেমেছিল প্রীতি ম্যাচে। কিন্তু নেইমার-জেসুসরা যেভাবে খেলেছেন, তাতে বোঝার কোনো উপায় ছিল না যে এটা নিছকই একটা প্রীতি ম্যাচ। পুরো ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়ে জাপানের বিপক্ষে ব্রাজিল জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো প্রতিপক্ষকে কোনো ছাড় দিতে চায়নি ব্রাজিল। ফ্রান্সে আয়োজিত ম্যাচটিতে বেশিরভাগ সময়ই বলের দখল ছিল সেলেসাওদের কাছে। গোলের দেখা পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেইমারদের। ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। ১৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। আর ৩৬ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন গাব্রিয়েল জেসুস।

৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জয়ের কাজটা সেরেই ফেলেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে তারা পায়নি আর কোনো গোলের দেখা। ৬৩ মিনিটের মাথায় জাপানের পক্ষে সান্তনাসূচক একটি গোল করেছেন টোমোকি মাকিনো।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দেখিয়েছে দারুণ নৈপুণ্য। ১৮টি ম্যাচ খেলে সেলেসাওরা হেরেছে মাত্র একটিতে। ড্র করেছে পাঁচটি ম্যাচে। আর ১২টি ম্যাচে দাপুটে জয় দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তারাই সবার আগে নিশ্চিত করেছিল বিশ্বকাপ। ১৮ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৪১ পয়েন্ট।

বাছাইপর্বের সেই দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জয়ের জন্য নেইমাররা যে মরিয়া হয়ে উঠেছেন, তা ভালোমতোই টের পাওয়া যাচ্ছে।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে