‘এটা আমার পক্ষ থেকে শ্রোতা দর্শকদের জন্য চমক’

91124 e5চলতি প্রজন্মের জনপ্রিয় ও সফল সংগীত পরিচালক-শিল্পী আরফিন রুমি। অল্প সময়ে অনেক জনপ্রিয় গান উপহার দিয়ে আলোচনায় এসেছেন বেশ আগেই। অ্যালবাম ও সিনেমায় ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন রুমি। শুধু গেয়ে নয়, গাইয়েও সফল এ সংগীত তারকা। তার হাত ধরে অনেক জনপ্রিয় শিল্পীর আবির্ভাব ঘটেছে, যারা পরে সংগীতে ভালো অবস্থান গড়েছেন। এদের মধ্যে রয়েছেন শফিক তুহিন, কাজী শুভ, শহীদ, পড়শী, পূজা, খেয়া, নাওমি, সেনিজসহ অনেকে।তবে চলতি বছর থেকে গান তুলনামূলক কমিয়ে দিয়েছেন রুমি। গতানুগতিক গান আর প্রকাশ করছেন না। নিজের স্টাইলে গান ভাঙা-গড়ার কাজে প্রতিদিন ব্যস্ত থাকছেন রাজধানীর মোহাম্মদপুরের স্টুডিওতে। অল্পসংখ্যক কিন্তু মানসম্পন্ন গান শ্রোতাদের উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরফিন রুমি। সব মিলিয়ে কেমন চলছে এ সংগীত তারকার বর্তমান দিনকাল? আরফিন রুমি বলেন, আল্লাহর রহমত ও সবার দোয়ায় বেশ ভালো আছি। দিনকাল ভালোভাবেই কাটছে। প্রতিদিন স্টুডিওতেই বন্দি থেকে সময় পার করছি। এ সময়ের ব্যস্ততা কী নিয়ে? আরফিন রুমি বলেন, ব্যস্ততাতো অবশ্যই গান নিয়ে। কারণ এর বাইরে কিছু নিয়ে ভাববার সুযোগ নেই। আল্লাহর প্রতি শুকরিয়া তিনি আমার ভেতর মিউজিকের মতো একটি বিষয় দিয়েছেন। সেটা নিয়ে খুব ভালো আছি। নতুন গান কবে নাগাদ আসছে? রুমি উত্তরে বলেন, সম্প্রতি ‘জান্নাত’ ছবির গান বেশ পছন্দ করেছেন সবাই। অনেক সাড়া পাচ্ছি। এর বাইরে আরও কিছু ছবির গানের কাজ করছি। আর নতুন কিছু ট্র্যাকও করছি যেগুলো সময় সুযোগ মতো প্রকাশ করবো। সম্প্রতি ‘দিওয়ানা’ শীর্ষক একটি গান আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। গানটি  থেকে ভালো সাড়া পাচ্ছি। আরেকটি চমক থাকছে সবার জন্য। সেই চমক কি? রুমি বলেন, ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে আমি ‘জান্নাত’ ছবিতে গান করার পাশাপাশি একটি গানে পারফর্মও করেছি। অনেকটা সুফি ঘরানার গান এটি। এখানে পারফরম্যান্স করতে খুব ভালো লেগেছে। যদিও অভিনয়টা একটু কঠিন। তারপরও নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু আমাকে দিয়ে করিয়েই ছাড়লেন গানটি। এর জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছি। এর আগে আমি ‘ছায়াছবি’ নামের একটি সিনেমার গানে পারফর্ম করেছিলাম, কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই ছবি মুক্তি পায়নি। এবারের ছবিটি খুব শিগগির মুক্তি পাবে। আর সেটা হলে এই প্রথম আমার পারফরম্যান্সের কোনো সিনেমা দর্শক দেখতে পাবেন। এটা আমার পক্ষ থেকে শ্রোতা-দর্শকদের জন্য চমক। এখনতো মিউজিক ভিডিও ছাড়া গান হিট হয় না বলে মনে করেন সংগীতসংশ্লিষ্টরা। আপনি এ বিষয়ে কী মনে করেন? আরফিন রুমি বলেন, এটা সময়ের দাবি। এখন ভিডিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমিও ভিডিও করছি। তবে খুব বেশি ভিডিও আমি আমার ক্যারিয়ারে করিনি। প্রচারের জন্য ভিডিও অবশ্যই করা যেতে পারে। তবে অডিওর চাইতে ভিডিওকে বেশি গুরুত্ব দিলে চলবে না। এই সময়ে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আরফিন রুমি বলেন, খুব ভালো না আবার খারাপও না। মোটামুটি চলছে। গত বছর বেশ ভালো ছিল। কিন্তু এ বছর সেই ধারাবাহিকতাটা দেখছি না।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার