ভোটার তালিকা থেকে সরিয়ে নেয়া হলো প্রিয়াংকার নাম

91179 Priyanka chopra৭ বছর আগে বরেলিকে বিদায় জানিয়ে সপরিবারে মুম্বই চলে গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। আপাতত বাণিজ্যনগরীতেই মা মধু চোপড়ার সঙ্গে থাকেন তিনি। কিন্তু এত বছর ধরে বরেলির ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছিল বলি অভিনেত্রী ও তাঁর মায়ের। অবশেষে সেই নাম সরিয়ে দেওয়া হল। বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় তোলার পরই মুম্বই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াংকা। নিজের ক্যারিয়ারের কথা ভেবেই ছোটবেলার শহরকে আলবিদা জানিয়েছিলেন।তারপর কেটে গিয়েছে সতেরোটা বছর।  কিন্তু ভোটার তালিকা  থেকে বাদ দেওয়া হয়নি তাঁদের নাম। বুধবার  সেই তালিকা থেকে শেষমেশ মুছে ফেলা হল প্রিয়াংসা ও তার মায়ের নাম। জেলা আধিকারিক ক্যাপ্টেন আর বিক্রম সিং জানান, ৫৬ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল। এক স্থানীয় বাসিন্দা এ নিয়ে অভিযোগ জানালে ব্লক স্তরের আধিকারিককে (বিএলও) এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়। তিনিও খতিয়ে দেখে জানান, সত্যিই এখনও প্রিয়াংকা ও তাঁর মায়ের নাম রয়ে গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁদের নাম সরিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, ২০১২ সালে প্রিয়াংকার বাবা প্রয়াত কর্নেল অশোক চোপড়া জেলা শাসককে জানিয়েছিলেন যে তাঁরা বরেলি  ছেড়ে মুম্বইকেই স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি জেলা শাসকের তরফে। তবে ম্ম্বুইয়ের পাশাপাশি সম্প্রতি নিউ ইয়র্কেও একটি বাড়ি কিনে  ফেলেছেন বলি ডিভা। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য অনেকটা সময়ই বিদেশে থাকতে হচ্ছে তাঁকে। তাই দিনের শেষে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন প্রিয়াংকা। অবশেষে সে স্থানের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নিজের সেই বাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার