১১ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ (সোমবার) বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে। এ উপলক্ষে ৮ নভেম্বর দলের পক্ষ থেকে প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হয়।আজ দুপুরে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশের আবেদন নিয়ে ডিএমপিতে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) যান।পরে ডিএমপি থেকে বলা হয়, একই দিনে দু’টি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে। এছাড়া আগারগাঁওয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলছে। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না। সিপিএ সম্মেলন শেষ হলে বিএনপি যদি পুনরায় সমাবেশের অনুমতি চায় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।রিজভী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমরা প্রথমে ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, এই সময়ের মধ্যে রাজধানীতে সিপিএ সম্মেলন চলায় সেটি ১১ নভেম্বর করার অনুমতি চেয়ে প্রশাসনকে ফের চিঠি দেয়া হয়েছে।তিনি বলেন, আমরা আশা করছি, সরকার অনুমতি দিয়ে নির্বিঘ্নে সমাবেশ করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার