ছাত্রলীগ নেতা মালেক হত্যায় জড়িতদের বিচার দাবি

হামিম রাফি , নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মালেক (৩৫) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের এসএস রোড, মুজিব সড়ক ও খলিফাপট্টিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিরাজগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আকতারুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বেলাল, জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি খালিদ সাইফুল্লাহ সাদি, নিহত আবদুল মালেকের বড় ভাই যুবলীগ নেতা আবু মুছা প্রমুখ।

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৯ অক্টোবর ছাত্রলীগ নেতা আবদুল মালেককে শহরের জানপুর মহল্লার সুমন, নজরুলসহ কয়েকজন প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু মুছা বাদী হয়ে খায়রুল ও হাক্কু শেখসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর পরই নজরুল ও সোহেলকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও বাকিরা এখনো পলাতক।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।