মানহানির মামলায় জেতা অর্থ দান করলেন মেসি

হামিম রাফি , নিউজ ডেস্কঃ তিনি বরাবরই আলোচিত মাঠের পারফরম্যান্সের কারণে। ফুটবল মাঠে দ্যুতি ছড়িয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এবার মাঠের বাইরেও দারুণ এক নজির গড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। মানহানির মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া পুরো অর্থই দান করলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার হারের পর মেসির সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে স্প্যানিশ দৈনিক লা রাসন। মেসি ডোপিং করেন বলেও অভিযোগ করা হয় এই প্রতিবেদনে। পরে এর বিরুদ্ধে মামলা করেন এই আর্জেন্টাইন তারকা। মামলায় জিতে প্রায় ৭০ হজার উইরো ক্ষতিপূরণ পান। এই টাকার পুরোটাই তিনি দান করে দেন।

অবশ্য মেসি আগেই জানিয়েছিলেন, ক্ষতিপূরণের এই অর্থ সমাজসেবামূলক কাজে দান করবেন। তাঁর ছেলে থিয়াগোর জন্মদিনে সেই প্রতিশ্রুতি পালন করেন তিনি।

এর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্কুলগুলোতে ২০টি শ্রেণিকক্ষ তৈরি করতে অর্থের জোগা দিয়েছিল ‘মেসি ফাউন্ডেশন’। এ ছাড়া বিভিন্ন সময় দুস্থ শিশুদের পাশে দাঁড়ান এই খুদে ফুটবল জাদুকর।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার