নিউ ইয়র্কের পর এবার কলোরাডোতে গুলি করে ৩ হত্যা

90198 aaaনিউ ইয়র্কে ট্রাক হামলার রেশ কাটতে না কাটতেই এবার কলোরাডোতে ওয়ালমার্টে প্রকাশ্যে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন একজন নারী। তবে নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা নিশ্চিত নয়। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কলোরাডোতেক থর্নটন এলাকায় ওয়ালমার্টে জড়ে হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।এ সময় সেখানে অকস্মাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে এক অস্ত্রধারী। এতে আহত এক নারীকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। টুইটারে থর্নটন পুলিশ বিভাগ এ হামলার কথা নিশ্চিত করেছে। বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পাশাপাশি ঘটনাস্থল থেকে দূরত্ব বজায় রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাত ৯টার সামান্য পরে পুলিশ বিভাগ টুইট করে। তাতে তারা জানায়, ওই ঘটনার আগে-পরের ফুেিটজ নিয়ে তারা রিভিউ করছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার নিচ্ছে হামলাকারীকে চিহ্নিত করার জন্য। পুলিশ বিভাগের মুখপাত্র ম্যাট বার্নেস বলেছেন, তারা কাউকে এ ঘটনায় আটক করেন নি। হাইনে রাকার ও আরোন স্টিফেনস নামে দু’জন বলেছেন, তারা অকস্মাৎ গুলির শব্দ শুনতে পান। এরপর কি হচ্ছে এর গেটে বা বাইরে তা দেখার চেষ্টা করেন। এ সময় একটানা গুলির শব্দ শুনতে পান। ফলে তারা আবার ওয়ালমার্টের ভিতরে ঢুকে যান। গঞ্জালেস বেনিতেজ নামের একজন নির্মাণ শ্রমিক বলেন, পরিবারের জন্য খাবার কিনতে ওয়ালমার্টে গিয়েছিলেন তিনি। এ সময় তিনি ৬ থেকে ৭টি গুলির শব্দ শুনতে পান। শুনতে পান তখন ওয়ালমার্টের ভিতরে মানুষের আর্তনাদ। তার ভাষায়, এ সময় প্রচুর মানুষ চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। মেঝেতে পড়ে থাকতে দেখি বেশ কিছু মানুষকে। এরপর তিনি ও অন্য খদ্দেররা জরুরি বহির্গমন পথ দিয়ে বেরিয়ে যান। থর্নটন টাউন সেন্টার হলো একটি শপিং কমপ্লেক্স। এখানেই রয়েছে দ্য ওয়ালমার্ট।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার