খালেদা জিয়ার কক্সবাজার সফর ফেনীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতাকর্মীরাই গ্রেপ্তার

90211 khaleda zia 1কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে বাসে পেট্রলবোমা হামলা ও বাস পোড়ানোর মামলায় বিএনপির নেতাকর্মীদেরই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৬ জনের পর বুধবার রাতে আরো ১৩জনকে গ্রেপ্তারের খবর মিলেছে। এ পর্যন্ত মোট ১৯জনকে গ্রেপ্তার করা হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বোমা হামলা ও বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ফেনী সোনাগাজী পৌরবিএনপি নেতা আবুল মোবারক ভিপি দুলাল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন, ছাগলানাইয়া শুভপুর ইউনিয়নের যুবদলের সভাপতি আমজাদ হোসেন আজাদ রয়েছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার