রাজধানীর বাড্ডা থানাধীন একটি বাড়ির ছাদ থেকে একসঙ্গে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকা ওই বাড়ির ছাদে বসবাসকারী দুজনের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন বাবা জামিল(৩৮) ও মেয়ে নুসরাত(৯)। এ ঘটনায় গৃহকত্রী আরজিনা(৩০)কে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সকালে খবর পেয়ে সেখানে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখনো আসেনি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে, ওই ভবনের ছাদে ঘর বানিয়ে ভাড়া দেয়া হয়েছিল।সেখানে বাবা-মেয়ের লাশ পাওয়া যায়। ওসি আরো জানান, বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যেদের মনে হয়েছে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী