যৌন হেনস্তার গুঞ্জন : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

হামিম রাফি , নিউজ ডেস্কঃ এক যুগের বেশি সময় আগে এক নারীর হাঁটুতে স্পর্শ করার পরিপ্রেক্ষিতে ওঠা যৌন হেনস্তার গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মের কাছে পাঠানো এক চিঠিতে ফ্যালন পদত্যাগের বিষয়টি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর পদে থাকতে যে উঁচু স্তর দরকার, সেটির ঘাটতির কারণে পদত্যাগের কথা জানিয়েছেন ফ্যালন। তিনিই সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত যৌন হেনস্তার কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে সরে দাঁড়ানো প্রথম আইনপ্রণেতা।

চলতি বছরের জুনে অনুষ্ঠিত আগাম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো প্রধানমন্ত্রী টেরিজা মে যে মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়া নিয়ে আলোচনায় অচলাবস্থা ভাঙার চেষ্টা করছেন, ঠিক তখনই তাঁর কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে দাঁড়াল ফ্যালনের পদত্যাগ। নিজ দল কনজারভেটিভ পার্টিতে খুবই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হতো তাঁকে।

হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে একের পর এক ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর আলোচনায় আসে ব্রিটিশ মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের (এমপি) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগগুলোও।

২০০২ সালে এক রেডিও উপস্থাপকের হাঁটুতে স্পর্শ করার জন্য চলতি সপ্তাহের শুরুতে ক্ষমা চেয়েছিলেন ফ্যালন। ওই নারীকে ফ্যালনের এই আচরণ ‘কিছুটা রসাত্মক’ বলে আখ্যায়িত করেছিলেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার