পর্যাপ্ত ঘুমে কমবে ওজন

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: ভাবছেন ঘুম কি করে শরীরের ওজন কমাবে! আমাদের অনেকেই মনে করেন ঘুমানো মানে সময় নষ্ট। সেই সময়টা বরং একটু কাজ করলে জীবনে অনেক উন্নতি করা সম্ভব। এমন ভাবনা শুধু ভয়ঙ্করই নয় শরীরের পক্ষে ক্ষতিকরও বটে। কারণ ঘুমের পরিমাণ আপনার হরমোনের ওপর প্রভাব ফেলে। আবার রাতে ঘুম কম হলে বা ঘুম না হলে খাওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়।আর এই অতিরিক্ত ক্যালোরি শরীরের মেদ বাড়াতে সাহায্য করে।  ঘুম ও খাওয়া দুটোই যখন স্বাভাবিক থাকে তখন শরীরে কর্মক্ষমতাও অনেক বেশি থাকে। তাহলে জেনে নিন শরীরের ওজন কমাতে ঘুম কতটা সহায়ক।

অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় : অনেক সময় অনিদ্রা বা বিষণ্নতার কারণে মাঝরাতে বেশি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের মাধ্যমে এ প্রবণতা কমানো সম্ভব। আর এর ফলে শরীরের ওজনও নিয়ন্ত্রেণে থাকে।

মেদ কমাতে সাহায্য করে :  ওজন কমাতে শুধু খাবারের পরিমাণ কমালেই হবে না সেই সঙ্গে চাই পর্যাপ্ত পরিমাণে ঘুম। কারণ আপনার শরীর যখন ক্ষুধার্ত থাকবে তখন সব ধরনের খাবারের বেশির ভাগ অংশই মেদে পরিণত হয়ে জমতে থাকে।এই অবস্থা তখনই হবে যখন আপনি কম খাবেন এবং কম ঘুমাবেন।

ক্ষুধা নিয়ন্ত্রণ করে : পর্যাপ্ত পরিমাণে ঘুম ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় তাহলে আপনার ক্ষুধাও থাকবে স্বাভাবিক।রাতে নিয়মিত ৮ ঘণ্টার ঘুম খুবই আবশ্যক।

ঘুম ওজন নিয়ন্ত্রণে সহায়ক : এক গবেষণায় দেখা গেছে রোজ এক সময় ঘুমালে এবং উঠলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।আবার ৬ ঘণ্টার কম বা ৮ ঘণ্টার বেশি ঘুমালে দু’টোই শরীরের ওজনের ওপর প্রভাব ফেলে।হজমে সাহায্য করে : ঘুম শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া ঘুম শরীর সুস্থ্য রাখতে ও ক্যালোরি পোড়াতে কার্যকরী ভূমিকা পালন করে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার