মুসলিম বা খ্রিস্টান সন্ত্রাসী বলে কিছু নেই : দালাই লামা

নিউজ ডেস্ক, হামিম রাফিঃ সন্ত্রাসী হওয়ার পর কেউ আর ধার্মিক থাকে না মন্তব্য করে ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, মুসলিম বা খ্রিস্টান সন্ত্রাসী বলে কিছু নেই।

স্থানীয় সময় বুধবার ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে প্রথম সফরের দ্বিতীয় দিনে এক বক্তব্যে দালাই লামা এই মন্তব্য করেন।

মনিপুরে গণসংবর্ধনায় ৮২ বছর বয়সী দালাই লামা বলেন, সন্ত্রাসী হওয়ামাত্রই লোকজন মুসলিম, খ্রিস্টান বা অন্য ধর্মীয় পরিচয় হারায়।

বক্তব্যে ধর্মীয় অসহিষ্ণুতার নিন্দা জানিয়ে দালাই লামা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে সহিংসতা চলছে তা খুবই ‘দুর্ভাগ্যজনক’।

ভারতের বহু মত-পথের বিষয়ে বলতে গিয়ে শান্তিতে নোবেলজয়ী দালাই লামা বলেন, ‘ঐতিহাসিকভাবে ভারত বহু ধর্মের জাতি। তাই ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী ও ভিন্ন সম্প্রদায়ের আলাদা বিশ্বাসের প্রতি তাদের (ভারতীয়) সম্মান দেখাতে হবে।’

নিজ জন্মভূমি তিব্বত থেকে পালিয়ে ১৯৫৯ সালে ভারতে আশ্রয় নেন দালাই লামা। সেই থেকে চীনের কমিউনিস্ট শাসকগোষ্ঠীর চক্ষুশূল এই আধ্যাত্মিক নেতা।

অনুষ্ঠানে দালাই লামা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো একটি এশিয়ান ইউনিয়ন (এইউ) গঠন প্রয়োজন বলে মন্তব্য করেন। তাঁর আশা, একদিন তাঁর স্বপ্নের বাস্তবায়ন হবে। আর সেই ইউনিয়নে থাকবে চীন, জাপান ও ভারত।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার