সম্পত্তির লোভে বাবাকে হত্যার অভিযোগ

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে ফালু মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।বুধবার সকালে ইউনিয়নের হেমায়েতপুর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির মিয়া আরটিভি অনলাইনকে জানান, বুধবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ফালু মিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এলাকাবাসীর বরাত দিয়ে এসআই কবির আরো জানান, সম্পত্তি দখলের জন্য ছেলে দ্বীন ইসলাম ও বউ ঝুমকি বেগম ফালু মিয়াকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।এদিকে ফালু মিয়ার মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। সম্পত্তির জন্য বাবাকে হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তবে কিভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই কবির মিয়া।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার