রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৮টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধার করা দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারের বাজার মূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা।আটককৃতের নাম শ্রবণ বিশ্বাস। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বনর্গাঁ এলাকার চড়ুইগাছি গ্রামের বিরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।আটক স্বর্ণের মালিক বনগাঁ থানার ভিড়া গ্রামের মিজানুর রহমান বলে জানিয়েছে বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার সকালে বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হওয়ার খবর পাই। পরে অভিযান চালিয়ে ঘিবা মাঠ থেকে শ্রবণকে আটক করে। তার কাছ থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে এবং স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী