জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সন্দেহে আয়শা আক্তার সোহা (রোল-১০৫৯১৮) ও শাখাওয়াত হোসাইন (রোল-১০৬৯৭৭) নামে ২ জনকে আটক করা হয়েছে।

অভিযোগ পাওয়া গেছে পরীক্ষা শুরু হওয়ার আগে আটক আয়েশা ও শাখাওয়াতসহ মেহেদী হাসান মিতুল (রোল-১০৮২৬৮) এবং নাজমুল হাসানকে (রোল-১০৫৩১৭) তাদের মোবাইল ফোনে কিছু একটা পড়তে দেখা যায়। এ সময় প্রক্টররিয়াল বডি তাদের আটক করে। তাদের মোবাইলে পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র দেখতে পাওয়া যায়। তাদের মোবাইলে রাখা উত্তরপত্রের সঙ্গে পরীক্ষা শেষে প্রশ্ন মিলালে হুবুহু মিল পাওয়া যায়।

তবে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে ধরা খাওয়া ওই চারজনের মোবাইল ফোন জব্দ করে তাদের পরীক্ষা দিতে দেওয়া হয়। পরে পরীক্ষা শেষে আয়শা আক্তার সোহা  ও শাখাওয়াত হোসাইনকে পাওয়া যায় এবং তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

সোহা ও শাখাওয়াত ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করেন যে তারা পরীক্ষার আগেই প্রশ্ন পেয়েছেন। তারা এ বিষয়ে লিখিত জবানবন্দি দেন।

পরে পরীক্ষার আগে ধরা খাওয়া ওই চারজনের পরীক্ষাই বাতিল করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, আগামী বছর থেকে আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ভর্তি পরীক্ষা নেয়া হবে না। এতে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা কমে যাবে।

তিনি আরও বলেন, আগামী বছর থেকে আবেদন যোগ্যতা বাড়িয়ে দেওয়া হবে এবং কম সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার