স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

86626 ddজাতিয় সঙ্গীত চলাকালীন দাড়িয়ে সম্মান জানানোর সংস্কৃতি রয়েছে বিশ্বব্যাপী।
কিন্তু যুক্তরাষ্ট্রে খেলা শুরুর আগে মাঠে জাতিয় সঙ্গীত চলাকালীন উঠে না দাড়িয়ে বরং খেলোয়াড়েরা হাঁটু মুড়ে বুকে হাত রেখে একধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
গত কিছুদিন যাবত বর্ণবাদের প্রতিবাদে এমনটা করছেন কৃষ্ণাঙ্গ খেলোয়াড়েরা। শ্বেতাঙ্গ সতীর্থরাও অনেকে তাতে সঙ্গী হয়েছেন।
সেনিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্কও চলছে। এবার সেই জাতিয় সঙ্গীত নিয়ে বিতর্কে জড়িয়ে পরলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তিনি একটি জাতীয় ফুটবল লিগ ম্যাচ চলার সময় কয়েকজন খেলোয়াড় জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন এই অভিযোগে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন।
মিস্টার পেন্স বলেন, এতে দেশের পতাকা ও দেশের সেনাদের প্রতি অসম্মান হয়েছে।
আর এমন অসম্মান মেনে নেয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি বেরিয়ে গেছেন।
এরপরই এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যদি খেলোয়াড়েরা জাতীয় সঙ্গীতের সময় উঠে দাড়িয়ে সম্মান জানাতে ব্যর্থ হয় তাহলে তার ভাইস প্রেসিডেন্ট সে স্থান ত্যাগ করবেন তিনি তেমনটাই আশা করেন।
তবে খেলোয়াড়েরা মি ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদেই এমন কর্মসূচি অব্যাহত রাখছেন বলে দাবি করছেন।
ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সেখানে বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করে অনেকে।
উগ্র ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীর সাথে সরাসরি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার