কাজে ফিরছেন শাবনূর

86542 sabnoorচলচ্চিত্রের জনপ্রিয় মুখ শাবনূর। ঢাকাই চলচ্চিত্রে অসংখ্য হিট-সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত থাকলেও এবার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির নাম ‘এত প্রেম এত মায়া’। এ প্রসঙ্গে শাবনূর  বলেন, কয়েকদিন আগে এ ছবির জন্য প্লেব্যাক করেছি। গানটি কেমন হয়েছে জানি না। এটা দর্শক-শ্রোতা পর্দায় দেখার পর ভালো বলতে পারবে। গানের পর এবার অভিনয়ের পালা। গরমের মধ্যে এ ছবির শুটিং করতে চাইনি। এছাড়া মাঝে অসুস্থও ছিলাম আমি। তবে কাজটা শেষ করা দরকার। নভেম্বরে টাঙ্গাইলে এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে আমি অংশ নেব। আমার বিপরীতে ফেরদৌস অভিনয় করবে। আশা করি, কাজটি ভালোভাবে শেষ করতে পারবো। গত রোজার ঈদের পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন এ অভিনেত্রী। অভিনয়ের বাইরে পরিচালনাও করার ইচ্ছে রয়েছে তার। তবে সেটা ঘটা করেই ঘোষণা দেবেন তিনি। শাবনূর বলেন, শুধু চলচ্চিত্রে অভিনয় না, এবার পরিচালনাও করার ইচ্ছে রয়েছে। তবে সবকিছুর জন্য উপযুক্ত সময় প্রয়োজন। অল্প অল্প করে কাজগুলো এগিয়ে নিচ্ছি। বর্তমান সময়টা ছবি নির্মাণের জন্য উপযুক্ত না। তাই আমি একটু সময় নিয়ে বুঝেশুনে নির্মাণে হাত দিতে চাই। এদিকে, দীর্ঘদিন ধরেই ঢাকা টু সিডনি নিয়েই ছিল তার ব্যস্ততা। বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। তবে এবার সেখানে শিগগির যাচ্ছেন না বলে জানালেন। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত
‘কিছু আশা কিছু ভালোবাসা’। সবশেষ গত বছর এ অভিনেত্রী দু’ ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন তিনি। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। বর্তমানে নিয়মিত ব্যায়াম করছেন শাবনূর। নিজের ওজনও কমিয়েছেন। সে সূত্রে বলা যায়, সামনে নতুন ছবিতে নতুন এক শাবনূরকে ক্যামেরায় দেখা যাবে বলে আশা করছেন পরিচালক।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার