লিবিয়ার আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা, নিহত ১৭

84737 ms1লিবিয়ার মরূভুমিতে জঙ্গিগোষ্ঠী আইএস এর একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১৭ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া হামলায় তাদের তিনটি গাড়ি ধ্বংস হয়ে গেছে। লিবিয়া সরকারের সহায়তায় এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এটিই লিবিয়ার ভূখন্ডে যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়,  রোববার ইউএস আফ্রিকা কমান্ড (আফ্রিকার ৫৩ টি দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক যোগাযোগ রক্ষার কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি বিভাগ)  এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার সিরতে শহর থেকে ২৪০ কিলোমিটার দূরের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সিরতে শহর এক সময় আইএস এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এ ঘাঁটিটি জঙ্গিরা লিবিয়ার বাইরে যাওয়া ও বাইরে থেকে লিবিয়ায় প্রবেশের জন্য ব্যবহার করতো। এছাড়া এটি বিভিন্ন হামলার পরিকল্পনা ও অস্ত্র মজুদ রাখার কাজে ব্যবহৃত হতো। বিবৃতিতে বলা হয়, আইএস ও আল-কায়েদা লিবিয়ার অস্থীতিশীলতার সুযোগ নিয়ে সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ বিমান হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এর আগে ১৯ জানুয়ারি লিবিয়ায় অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৮০ জনেরও বেশি আইএস যোদ্ধা নিহত হয়েছিল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার