ফের কমলো স্বর্ণের দাম

84747 gldএক সপ্তাহের ব্যবধানে আবারো স্বর্ণের দাম কমেছে। ভরিতে কমেছে ১১৬৬ টাকা। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছে গত ২০শে সেপ্টেম্বর। আজ মঙ্গলবার থেকে ভরিপ্রতি ৮৭৫ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছে বাজুস। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১.৬৬ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। এর আগে এ মানের সোনার ভরিপ্রতি বিক্রয় মূল্য ছিল ৪৮ হাজার ৯৮৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমছে। ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ৭২৩ টাকায়। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রয় মূল্য ছিল ৪৬ হাজার ৭৭৩ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি কমেছে ১ হাজার ৫০ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ৮৭৫ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়। আগে এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৪১ হাজার ১১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকার বদলে বিক্রি হবে ২৫ হাজার ৩৬৯ টাকায়। অর্থাৎ ভরিতে ৮৭৫ টাকা কমেছে। এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ১ হাজার ৫০ টাকা।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে