বিদ্যালয়ে ছাদের পলেস্তারা খসে ১০ ছাত্রী আহত

84326 20170923 114803শ্রীনগরে বিদ্যালয়ে ছাদের পলেস্তারা খসে পড়ে ১০ ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আয়শা আক্তার (১৩) ও জেরিন আক্তার (১৩)কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর পাঠদানের সময় হঠাৎ করে বড় আকারের পলেস্তারা খসে ছাত্রীদের মাথার উপর পড়ে। এসময় অন্তত ১০ ছাত্রী আহত হয়। ভবন ধসের আতঙ্কে ছাত্রীরা চিৎকার শুরু করে এবং দৌড়ে ক্লাস রুম থেকে বেরিয়ে আসে। এসময় অন্যান্য শ্রেণীর ছাত্রীরাও ক্লাস রুমের বাইরে চলে আসে।  দেখা যায় ১৯৮৩ সালে নির্মিত দ্বিতল ভবনটির প্রায় প্রত্যেকটি ফ্লোরই ডেবে আছে। সদ্য যোগদান করা বিদ্যালয়টির প্রধান শিক্ষকা শাহানারা বেগম জানান, অন্য শিক্ষকরা জানিয়েছেন দুই বছর আগে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছিল। তা মৌক্ষিক ভাবে উপজেলা প্রকৌশল অফিসে জানানোর পর তারা পরিদর্শন করে জানিয়েছিল এখনো পর্যন্ত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার সময় হয়নি। কিন্তু দুই বছরে ভবনের অনেক পলেস্তারা খসে পড়েছে এবং একাধিক ফাটল দেখা দিয়েছে। পাঠদান করার সময় ছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও আতঙ্কে থাকেন। এই ভবনে পাঠদান করতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার