বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীকে ধর্ষণ, অভিনেতা গ্রেপ্তার

84320 Dhorsonভোজপুরী ফিল্মের জনপ্রিয় অভিনেতা মনোজ পাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। আর তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। মনোজের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন তারই এক সহকর্মী অভিনেত্রী। ২৭ বছরের ওই অভিনেত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন মনোজ। পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছর ধরে মনোজের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ওই অভিনেত্রী। দিন কয়েক আগে উত্তর মুম্বইয়ের শহরতলি এলাকার চারকোপ থানায় মনোজের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। পুলিশের এক শীর্ষ কর্তা শুক্রবার জানিয়েছেন, মনোজকে বৃহস্পতিবার রাতে ঠানের কাছে কল্যাণ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় কল্যাণে একটি ফিল্মের শুটিং করছিলেন মনোজ। এ খবর দিয়েছে ভারতীয় দৈনিক আনন্দবাজার। খবরে আরো বলা হয়, পুলিশের কাছে ওই অভিনেত্রী জানিয়েছেন, ২০১২-তে একটি ফিল্মি পার্টিতে মনোজের সঙ্গে দেখা হয় তার। সে সময় বিখ্যাত ভোজপুরী ফিল্ম ডিরেক্টর রাজকুমার পা-ের ভাই হিসেবে নিজের পরিচয় দেন মনোজ। এমনকি, তার বিপরীতে একটি ফিল্মে নায়িকার রোল পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সে বছর থেকেই মনোজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। এর পর থেকেই শহরতলির কান্দিবলী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তারা দু’জনে। পুলিশ জানিয়েছে, মনোজ নন, বাড়িভাড়ার টাকা গুনতেন ওই অভিনেত্রী। তার দাবি, লিভ-ইন করার সময়ই ২০১৫-তে একবার অন্তঃসত্ত্বা হন তিনি। অভিযোগ, মনোজের জোরাজুরিতে গর্ভপাত করাতে বাধ্য হন মাস তিনেকের অন্তসত্ত্বা ওই অভিনেত্রী। অভিনেত্রীর আরো দাবি, দিন কয়েক আগে তার কাছে এক মহিলার ফোন আসে। ফোনে সেই মহিলা নিজেকে এক বিজেপি নেতার মেয়ে বলে পরিচয় দেন। ওই মহিলা নাকি এ-ও জানান, মনোজকে তিনি বিয়ে করতে চলেছেন। সে জন্য মনোজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেও বলেন ওই অভিনেত্রীকে। ঘটনার তদন্তে নেমে এ সব অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মনোজের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, ভোজপুরী ফিল্মের পরিচিত মুখ মনোজ অভিনয়ের পাশাপাশি গানেরও অ্যালবাম করেছেন। ‘লহরিয়া লুট আয়ে রাজাজি’, ‘সৌগন্ধ গঙ্গা মাইয়া কে’, ‘বলিয়া কে দবাংগই’, ‘লাল চুনারিয়াওয়ালি’সহ একের পর এক হিট ফিল্মে দেখা গেছে তাকে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।