মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত

84307 mapমৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী ও তার পরিবারের মহিলাসহ তিন জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় সন্ত্রাসীরা তার শহরের বাসায় ঢুকে এলোপাথাড়ী কুপিয়ে আহত করে। গুরুতর আহত স্বাগত কিশোর দাশ চৌধুরীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিশোর দাশকে সিলেট নিয়ে যাওয়ার সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। রাত ৯ টার পর মুঠোফোনে তিনি বলেন, কারা তার উপর হামলা করেছে তা পরিস্কার নয়। তবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যরা এ হামলা চালিয়েছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনটেলিজেন্স) পরিমল কুমার দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। প্রচুর লোক সমাগম হওয়ায় কারণে এখনও কিছু জানা যায়নি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার