মা হচ্ছেন উর্মিলা

84154 urmilaaaaনব্বইয়ের দশকের আলোচিত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকার। খোলামেলা উপস্থিতির মাধ্যমে কোটি তরুণের হৃদয়ে কাঁপন তুলেছিলেন তিনি। সেক্সসিম্বল ইমেজ থেকে পরে সিরিয়াস উর্মিলাকেও দেখা গেছে পর্দায়। এই দুই ক্ষেত্রেই দারুণভাবে সফল ছিলেন উর্মিলা। তবে গত কয়েক বছর ধরেই পর্দায় তেমন একটা নেই এ অভিনেত্রী। সর্বশেষ ‘কর্জ’ ছবিতে ২০০৮ সালে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। এরপর কয়েকটি ছবিতে তাকে অতিথি চরিত্রে পাওয়া গিয়েছিল। ২০১৬ সালের মার্চে ব্যবসায়ী ও মডেল মহসীন আক্তার মীরকে বিয়ে করেন উর্মিলা। তবে এবার একটি সুখবর দিলেন এ অভিনেত্রী। আর তা হলো তিনি মা হতে চলেছেন। তবে তিনি এ খবরটি দিয়েছেন একটি ছবির মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে উর্মিলা একটি রোমান্টিক পোজ দিয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবিবাম্প। আর সন্তানসম্ভাবা হবার কারণেই বর্তমানে মিডিয়ার সামনেও তিনি তেমন আসছেন না। উর্মিলার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উর্মিলা এখন সন্তান সম্ভাবা। আর এ কারণে তিনি বেশ আনন্দে আছেন। স্বামী তার দেখভাল করছেন সব সময়। সব মিলিয়ে তারা সংসারে নতুন সদস্যের আগমনের সুন্দর আগ মুহূর্তটা কাটাচ্ছেন একসঙ্গে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার