ডিপজলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

84153 Dipjol 2 1চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল বুধবার রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার সকালে তার মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, আগের চেয়ে ভালো আছেন ডিপজল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি  হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। বেশকিছু চেকআপ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অলিজা। আমরা আশা করছি, প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন তিনি। গত মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তার ফুসফুসে পানি জমেছে। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গত বুধবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার মেয়ে অলিজা মনোয়ার। এদিকে মনোয়ার হোসেন ডিপজলের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে আয়োজিত এই দোয়া মাহফিলে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন। আসছে ১৩ই অক্টোবর মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম। এ ছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির বেশকিছু অংশের কাজ তিনি শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা আঁচল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার