বহুল আলোচিত হানিপ্রীত কোথায়!

84150 honeypreet gurmeet ram rahiভারতের বহুল আলোচিত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসান আসলে কোথায় এখন! তার ‘বাবা’ রাম রহিম দুই নারী ধর্ষণ মামলায় জেলে যাওয়ার পর তিনি লাপাত্তা। রাম রহিমের সঙ্গে তাকে জড়িয়ে আপত্তিকর সব কথাবার্তা প্রকাশ পেয়েছে। ধর্মগুরুর ডেরার মালিকানা তিনিই পেতে যাচ্ছেন এমনও রিপোর্ট প্রকাশ পেয়েছিল। রাম রহিম জেলে যাওয়ার পর নিকটজনদের সঙ্গে প্রথম যাদের সাক্ষাত চেয়েছিলেন তার মধ্যে নাম ছিল হানিপ্রীতের। কিন্তু রাম রহিমের নিজের স্ত্রীর নামটি ছিল না সেই তালিকায়। ফলে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলতে থাকে। এরই মধ্যে হানিপ্রীত কোথায় সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। অনেক রিপোর্টে বলা হয়েছে, তিনি নেপালে আছেন। কিন্তু নেপালের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন শুক্রবার পরিস্কার জানিয়ে দিয়েছে ধর্মগুরু রাম রহিমের কথিত পালিত কন্যা হানিপ্রীত নেপালে নেই। নেপাল পুলিশের সিবিআই পরিচালক পুষ্পকর কারকি বলেছেন, এখন পর্যন্ত আমরা যেসব তথ্য হাতে পেয়েছি তা যাচাই বাছাই করে দেখা গেছে হানিপ্রীত নেপালে নেই। এর বাইরে আমাদের হাতে আর কোনো তথ্য নেই। কেউ কেউ বলেছেন, তাকে নেপালের পশ্চিমাঞ্চলে বিরাটনগরে দেখা গেছে। আবার কেউ বলেছেন, তাকে দেখা গেছে রাজধানী কাঠমান্ডুতে। আমরা এসব তথ্য নেপাল পুলিশকে জানিয়েছি। তদন্ত শেষে দেখা গেছে ওইসব তথ্য ভুল। তবে ভবিষ্যতে কোনো অকাট্য তথ্য পেলে আমরা অভিযান অব্যাহত রাখবো। ১৮ই সেপ্টেম্বর ভারতের হরিয়ানা পুলিশ ৪৩ জনের একটি ওয়ান্টেড লিস্ট প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে হানিপ্রীতের নাম। এ খবর দিয়েছে ভারতের অনলাইন জি নিউজ। এতে আরও বলা হয়েছে, ২৫ আগস্ট ভারতের স্পেশাল সিবিআই কোর্ট স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংকে দু’নারী ধর্ষণে অভিযুক্ত করে জেল দেয়। এরপর থেকেই নিখোঁজ হানিপ্রীত।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার