দুই কোটির ঘরে ইমরান-কনার ‘দিল দিল দিল’

84168 imran nd konaইউটিউবে দুই কোটির ঘরে পৌঁছালো ইমরান-কনার ‘দিল দিল দিল’ গানটি। এর মাধ্যমে বাংলা গান হিসেবে এই প্রথম কোনো গান দুই কোটি শ্রোতা উপভোগ করলো। ‘দিল দিল দিল’ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বসগিরি’ ছবির গান। কবিল বকুলের কথায় এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। টপি খানের প্রযোজনা ও শামিম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান ও বুবলী। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, এই অর্জন আমার একার নয়, এই অর্জন এই গানের গীতিকার কবির বকুল ভাই, সুরকার শওকত আলী ইমন ভাই, কনা আপু, শাকিব ভাই, বুবলি, টপি ভাই, রনি ভাইসহ এই গান সংশ্লিষ্ট সকলের। এর আগে আমার গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে‘ গানটি যেকোনো বাংলা গান হিসেবে প্রথম কোটির ঘরে পা রাখে। এই অর্জনগুলো কখনোই সম্ভব হতো না যদি শ্রোতারা আমাকে এবং আমার গানকে ভালোবেসে আমার পাশে না থাকতো। ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমার সকল শ্রোতার প্রতি। কনা বলেন, আলহামদুল্লিাহ। এই প্রথম বাংলা গান ইউটিউবে দুই কোটিতে পৌঁছালো। আমাকে এই ইতিহাসের অংশ হওয়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ কবির বকুল ভাই ও ইমন ভাইকে। অভিনন্দন ইমরানকেও।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার