পরিবারের সবাইকে অচেতন করে নববধুকে গণধর্ষণ

84055 gonoস্বামী শ্বশুর ছিলেন হাসপাতালে। এই সুযোগে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পরিবারের সবাইকে অচেতন করে এক নববধুকে (১৮) গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা গৃহবধুর দায়ের করা মামলায় বুধবার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের। জানা গেছে, বুধবার রাতে ধর্ষিতা নববধু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে একই এলাকার আজিজ খানের পুত্র খলিলুর রহমান (৩৫) ও মোশারেফ খানের পুত্র শাহীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে।
উজিরপুর মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গ্রেফতারকৃত দুজন গত ১৮ই সেপ্টেম্বর রাতে একই গ্রামের এক রিকসা চালকের তিন সদস্যর পরিবারের সবাইকে দুধের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে। পরে ওই গৃহবধুকে অচেতন অবস্থায় ঘর থেকে তুলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে নববধু (১৮), তার স্বামী (২২) ও শ্বশুর (৪৫) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সুস্থ হয়ে নববধু বাদি হয়ে খলিলুর রহমান ও শাহীন খানকে আসামি করে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তারকৃত দুজনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার