সুইসাইড নোট লিখে ছাত্রীর আত্মহত্যা

84022 suicidalবরিশালের বাকেরগঞ্জে মামলায় হয়রানির শিকার উপজেলার কৃষ্ণকাঠী গ্রামের সুইসাইড নোট লিখে তানজিলা আক্তার (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার গভীর রাতে কোনো এক সময় ঘরের পেছনে আম গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি কাগজে সুইসাইড নোট লিখে রেখে যান। তাতে তানজিলা লেখেন, একই বাড়ির নূর হোসেনের মিথ্যা মামলায় হয়রানি ও তাকে বিভিন্ন সময় অপমান-অপদস্ত করা এবং অপহরন করে ধর্ষণ করার হুমকি দেয়ায় তিনি মৃত্যুর পথ বেছে নিয়েছেন।  তানজিলার মা রাজিয়া জানান, তার মেয়ের মৃত্যুর জন্য নূর হোসেন, তার ভাই হানিফ হাওলাদার, হানিফের স্ত্রী পিয়ারা বেগম, কন্যা সুরমা এবং তাদের সহায়তাকারী জাকির হাওলাদার দায়ী। বিনা কারনে একই বাড়ির নূর হোসেন তার মেয়ের নামে একটি মিথ্যা মামলা দেয়।  থানা পুলিশ তদন্ত করে ওই মামলা থেকে তানজিলার নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয়।  পরে তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। আগামী ২৪শে সেপ্টেম্বর রোববার ওই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। বিভিন্ন সময় নূর হোসেন, ভাই হানিফ, পিয়ারা ও সুরমা তার মেয়ে তানজিলাকে অকথ্য ভাষায় গালাগাল করতো। তাদের প্ররোচনায় তানজিলা আতœহত্যা করেছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত তানজিলার লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছেন। হয়রানির শিকার তানজিলার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত করে দেখা হবে। ওই সময় তানজিলার আত্মহত্যায় যদি কারো প্ররোচনার অভিযোগ পাওয়া যায় পুলিশ তখন বাদি হয়ে মামলা দিবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।