ধোনির রাগারাগির কারণেই আউট হয়েছেন কেদার যাদব!

স্পোর্টস ডেস্ক,হামিম রাফিঃ মাঠে হোক কিংবা মাঠের বাইরে, মহেন্দ্র সিং ধোনিকে খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না। ঠাণ্ডা মস্তিষ্কের জন্য অনেকদিন আগেই মিলেছে ‘ক্যাপ্টেন কুল’ উপাধি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রণ মূর্তি হয়ে দেখা দিলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। আর ধোনির এই রাগের শিকার হয়েছেন সতীর্থ কেদার যাদব!
শনিবার চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই অজি বোলারদের তোপের মুখে পড়ে ভারত। মাত্র ১১ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় বিরাট কোহলির দল। তিন উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়লেও বড় কোন জুটি গড়ে ওঠেনি। দলীয় ৬৪ রানে বিদায় নেন ওপেনার রোহিত শর্মা।
এরপর খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন ধোনি। তাকে সঙ্গ দিচ্ছিলেন কেদার যাদব। ২২তম ওভারে মার্ক স্টয়নিসের করা দ্বিতীয় বলটি সামনের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় শুরু করেন ধোনি। কিন্তু ধোনির ডাকে সাড়া দেননি কেদার যাদব! নন স্ট্রাইক প্রান্তে থাকা যাদব দৌড়াবে না বুঝতে পেরে অর্ধেক গিয়ে ক্রিজে ফিরে আসার চেষ্টা করেন ধোনি।
ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বল কুড়িয়ে উইকেট লক্ষ্য করে ক্ষিপ্র গতিতে থ্রো করেন হিল্টন কার্টরাইট। ভাগ্যের জোরে এ যাত্রায় বেঁচে যান ধোনি। অজি ফিল্ডারের ছোড়া বল স্টাম্পে লাগেনি। উল্টো ওভার থ্রো থেকে একটি রান পায় ভারত। তবে গোটা ঘটনায় খুবই বিরক্ত হন ধোনি। নন স্ট্রাইক প্রান্তে গিয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকান কেদার যাদবের দিকে। ধোনির চোখমুখই বলে দিচ্ছিল কতটা বিরক্ত তিনি! তবে কেউ কারো সঙ্গে কোন শব্দ বিনিময় করেননি।
পরের বলেই আউট হন ৪০ রান করা যাদব। স্টয়নিসের তৃতীয় বলে হিল্টন কার্টরাইটের হাতেই ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই কেদার যাদবের মনোসংযোগ নষ্ট হয়েছিল। এর ফলে নিজের উইকেট বিলিয়ে দেন এই ভারতীয়। উইকেট দিয়ে ধোনিকে রাগানোর ‘মাশুল’ দিতে হয়েছে তাকে!

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার