‘১০ লাখ রোহিঙ্গাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই’

নিউজ ডেস্ক ,হামিম রাফিঃ ‘১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় জর্জরিত। এখানে বেকার সমস্যা এবং কিছুটা খাদ্যঘাটতিও আছে। তার ওপর শরণার্থীর চাপ দেশের জন্য কঠিন হয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এসময় তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
১৮ সেপ্টেম্বর সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় বিরোধী দলীয় নেতা এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মিয়ানমারের শাসনক্ষমতার মূল নিয়ন্ত্রক সামরিক বাহিনীকে সামাল দিতে শুধু প্রতিবাদ জানালেই হবে না, দেশটির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়াতে হবে।’
বিরোধী দলীয় নেত্রী আরও বলেন, কফি আনান কমিশন যে সুপারিশ করেছে, তা মিয়ানমারকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে দীর্ঘদিন থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এবং নতুন করে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে ফিরিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, সাংসদ কাজী ফিরোজ রশীদ, সাংসদ ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ সাংসদ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার