ইউটিউবে শুভ-মাহির রসায়ন

83631 e4বাংলাদেশের ছবিতে প্রথম গান করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তিনি কণ্ঠ দিয়েছেন দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। গত ২৯শে আগস্ট ‘টুপটাপ’ শিরোনামের এ গানটির টিজার প্রকাশ পায়। সে থেকেই গানটির প্রতি দর্শকদের প্রবল আগ্রহ তৈরি হয়। দর্শকদের আর অপেক্ষায় না রেখে ১৭ই সেপ্টেম্বর প্রকাশ পেল গানটির পুরো ভিডিও। প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এতে দেখা গেছে মালয়েশিয়ার
সমুদ্রসৈকতে ছবিটির মূল পাত্রপাত্রী আরিফিন শুভ ও মাহিয়া মাহির রসায়ন। গানটিতে শুভ-মাহির রোমান্স দর্শক বেশ উচ্ছ্বাসের সঙ্গেই গ্রহণ করছেন। পাশাপাশি চমৎকার এই গানটিও দর্শক-শ্রোতাদের প্রশংসা পাচ্ছে। এর প্রমাণ মিলছে ইউটিউবে। ২৪ ঘণ্টা পার না হতেই গানটি দেখা হয়েছে চার লাখ বার, যা বাংলাদেশের ছবির গানের ক্ষেত্রে অন্যতম রেকর্ড। ‘টুপটাপ’ গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটিতে অরিজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সোমলতা আচার্য। সুর ও সংগীত পরিচালনায় অরিন্দম। কোরিওগ্রাফি করেছেন সুমন রহমান। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাবে আগামী ৬ই অক্টোবর।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার