সুচন্দা, সালমান ও ড. অরূপ রতন চৌধুরীর জন্মদিন আজ

83632 e3বিশিষ্ট অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দার জন্মদিন আজ। এ উপলক্ষে বরাবরের মতো তার নাতি-নাতনিরা কেক বানাবেন। সেই সঙ্গে তারা তাদের মায়েদের নিয়ে বিশেষ বিশেষ খাবারও রান্না করবেন। শুধু নাতি-নাতনিরাই নয়, তার ছোট দুই বোন ববিতা এবং চম্পারও দিনটিকে বিশেষায়িত করার সম্ভাবনা রয়েছে। এদিকে চলচ্চিত্রের চিরসবুজ নায়ক সালমান শাহ’র ৪৬তম জন্মদিন আজ। তবে এ দিনটিতে কোনো অনুষ্ঠানের আয়োজন না করে দেশের বন্যাকবলিত মানুষ এবং রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের কথা চিন্তা করে সালমান জন্মোৎসব থেকে বিরত থাকতে প্রত্যেক ভক্তকেই অনুরোধ করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি অনুরোধ করে বলেন, জন্মোৎসব আয়োজনের অর্থ রোহিঙ্গা ও বন্যাকবলিত মানুষকে বিলিয়ে দেয়ার জন্য। এটাই হবে অমর নায়ক সালমান
শাহ’র বিদেহী আত্মার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান ও কর্তব্য। অন্যদিকে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ডেন্টাল সার্জন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, রবীন্দ্রসংগীত শিল্পী ড. অরূপ রতন চৌধুরীর ৬৫তম জন্মদিন আজ। ড. অরূপ রতন চৌধুরী স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। ধূমপান ও মাদকবিরোধী আন্দোলনে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৯৯৮ সালে তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পুরস্কার ‘টোব্যাকো অব হেলথ’ মেডেল পান। দৈনিক পত্রিকাগুলোতে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন লেখালেখি ছাড়াও বেতার ও টিভিতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এছাড়া মাদকের ভয়াল দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিজের পরিচালনায় ‘স্বর্গ থেকে নরক’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করেছেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার