সিরিজ ভারতই জিতবে : গাঙ্গুলী

sourav ganguly net worthখেলাধূলা,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম :  ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ জিতবে স্বাগতিকরা। তবে ভারতের পক্ষে সফরকারী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব হবেনা বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের বিপক্ষে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে সিরিজে ভালো করবে ভারত। তাই সিরিজ ভারতই জিতবে।’

গেল ফেব্রুয়ারি-মার্চে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো ভারত। ঐ সিরিজ শুরুর আগে গাঙ্গুলী বলেছিলেন, ‘৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে ভারত।’ কিন্তু শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয় করতে সক্ষম হয়েছিল ইন্ডিয়া।

এবার ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ নিয়ে কথা বললেন গাঙ্গুলী। তবে এবার ওয়ানডে সিরিজের আগে ৫-০ বলতে পারলেন না তিনি। বলতে পারলেন না ভারতই সবগুলো ওয়ানডে জিতবে। গাঙ্গুলী বলেন, ‘নিজ মাটিতে ভারতকে হারানো কঠিন। শ্রীলঙ্কার মতো ৫-০ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, অস্ট্রেলিয়া ওয়ানডেতে অনেক শক্তিশালী দল। তারা ভারতকে সহজে ছেড়ে দিবে না। তবে এটা ঠিক, সিরিজ ভারতই জিতবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে ভারতকে বোলিং-এ বিভাগে আরও ভালো করতে হবে বলে জানান গাঙ্গুলী। কারণ ২০১৩ সালে সিরিজের প্রত্যকটি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা বড় বড় স্কোর করেছে। তিনি বলেন, ‘দেশের মাটিতে ভারতের পেসাররা খুব বেশি ভালো করতে পারে না। হঠাৎ করে স্পিনাররাও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়। তাই আসন্ন সিরিজ জিততে হলে পেসার ও স্পিনারদের প্রত্যক ম্যাচেই ভালো পারফরমেন্স করতে হবে।’

২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে দলে তরুনদের বেশি প্রাধান্য দিচ্ছে ভারতীয় নির্বাচকরা। নির্বাচকদের এমন সিদ্বান্তে এক মত পোষন করা গাঙ্গুলী বলেন, ‘নির্বাচকরা তরুণ ক্রিকেটারদের পরখ করে নিতে চান। ২০১৯ বিশ্বকাপের আগে এটা একটা ভাল পদক্ষেপ। প্রস্তুত হবার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। একটা ভাল দল তৈরি করতে হলে এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। এতে শক্তিশালী দল গঠন করা সহজ হয়।’

যুবরাজ সিং-কে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডের দল ঘোষণা করে ভারত। তাই শোরগোল উঠেছে যুবরাজের ক্যারিয়ার শেষ। কিন্তু সেটা মনে করেন না গাঙ্গুলী, ‘চেষ্টা করলে আবারো দলে ফিরতে পারবে যুবরাজ। সত্যিই যুবরাজ যদি ফুরিয়ে না গিয়ে থাকে, তবে তার পক্ষে ফিরে আসা সম্ভব। তবে পারফরমেন্স করেই ফিরতে হবে যুবরাজকে।’

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই