আখাউড়ায় এক নারী মাদক ব্যবসায়ীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালেকা খাতুন (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার বসত ঘর থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মালেকা বেগম ওই গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ
জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
এসময় এ সময় তার বসত ঘরের বালিশের নিচ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী মলেহা খাতুনকে আটক করা হয়েছে। ইব্রাহিম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তিনি জানান, মালেকা বেগম ও তার স্বামী ইব্রাহিম চিহ্নিত মাদক কারবারী।
উল্লেখ্য, গত ৫ মে উত্তর ইউনিয়নের আজমপুর মাদরাসা মাঠে মাদক ও জঙ্গীবিরোধী সভায় আইনমন্ত্রী এড. আনিসুল হকের নিকট ওই ইউনিয়নের প্রায় ২ শ মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী মাদক সেবন ও বিক্রি না করার অঙ্গীকার করে আত্মসমপর্ণ করে। ওই তালিকায় মালেকা খাতুন ও ইব্রাহিম মিয়ার নাম রয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।